অজিত কুমার চক্রবর্তী

জন্ম: ১৯২১ সাল

মৃত্যু: ২৮শে নভেম্বর, ১৯৭১

জন্মস্থান: মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা গ্রাম

তিনি ১৯৪৯ সালে ম্যাট্রিক পাস করে হোমিওপ্যাথিতে এইচএমবি ডিগ্রি নেন। এরপর নিজ এলাকায় চিকিৎসাসেবা দিতে শুরু করেন। অসহায় দরিদ্র মানুষদের তিনি বিনা পয়সায় চিকিৎসাসেবা দিতেন।

মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি এলাকার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের গোপনে চিকিৎসাসেবা ও আশ্রয় দিয়েছিলেন। এতে ক্ষুব্ধ স্থানীয় রাজাকারেরা একাত্তরের ২৮শে নভেম্বর তাঁকে তুলে নিয়ে যায়। পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে হাত-পা বেঁধে নৌকায় তুলে যমুনা নদীতে ফেলে দেয়। তিনি অনেক কষ্টে সাঁতরে কূলে উঠে এলেও তাঁকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়।