ক্ষিতিশ চন্দ্র দে

জন্ম: ২৮শে ডিসেম্বর, ১৯২০

মৃত্যু: ১৮ই এপ্রিল, ১৯৭১

জন্মস্থান: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন গ্রাম

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সিলেটের তারাপুর চা-বাগানের মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন চিকিৎসক ক্ষিতিশ চন্দ্র দে।

১৮ই এপ্রিল পরিচয়পত্রের জন্য ছবি তোলার কথা বলে ক্ষিতিশ চন্দ্র দে, বাগানমালিক পরিবারের পুরুষ সদস্য ও কর্মচারী মিলিয়ে ৪১ জনকে পাকিস্তানি হানাদার সেনারা পাশের মালনীছড়া চা-বাগানে নিয়ে নির্যাতন করে এবং হত্যা করে।