করুণা কুমার চৌধুরী

জন্ম: ১৮৯৮ সাল

মৃত্যু: ২৮শে এপ্রিল, ১৯৭১

জন্মস্থান: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জমিজুরি গ্রাম

শহীদ চিকিৎসক করুণা কুমার চৌধুরী কলকাতা থেকে চিকিৎসাশাস্ত্রে এলএমএফ ডিগ্রি নেন। গরিব রোগীদের বিনামূল্যে তিনি চিকিৎসাসেবা দিতেন। দেশভাগের পর তাঁর দুই ভাই ভারতে চলে যান। কিন্তু জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি এ দেশেই থেকে যান।

১৯৭১ সালের ২৮শে এপ্রিল সকালে জমিজুরি গ্রামে রাজাকারদের সহায়তায় অতর্কিতে হানাদার বাহিনী হামলা করে গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিকাণ্ড চালায়। এ খবর পেয়ে করুণা কুমার চৌধুরী বাড়ি থেকে বের হয়ে তাঁর ছেলেকে খুঁজতে যান। এ সময় হানাদার বাহিনীর সামনে পড়ে গেলে তাঁকে উপর্যুপরি গুলি করে হত্যা করা হয়।