কোরবান আলী

জন্ম: ১লা ফেব্রিয়ারি, ১৯৩০

মৃত্যু: ১৫ মে, ১৯৭১ নিখোঁজ হন।

জন্মস্থান: চাঁপাইনবাবগঞ্জের দুর্গাপুর

কোরবান আলী ১৯৪৭ সালে তৎকালীন রাজশাহী মেডিকেল স্কুল থেকে এলএমএফ পাশ করে ফরিদপুর জেলা বোর্ডের স্বাস্থ্য বিভাগের চাকরিতে যোগ দেন। কর্মজীবনে তিনি ফরিদপুর, সাজাইল, ভাঙ্গা ও বোয়ালমারীর চ্যারিটেবল ডিসপেনসারিতে চিকিৎসা কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।

চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি তিনি নিয়মিত সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা করতেন। নিজ গ্রামে ও কর্মস্থলে পাঠাগার গড়ে তুলেছিলেন তিনি। স্বাধীনতার পক্ষে সক্রিয় থাকার কারণে তাঁকে হানাদান বাহিনী হত্যা করে। তবে কত তারিখে তিনি শহীদ হন সেটি নির্দিষ্ট করে জানা সম্ভব হয় নি।