
জন্ম: তথ্য পাওয়া যায় নি
মৃত্যু: তথ্য পাওয়া যায় নি
জন্মস্থান: রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রাম
খ আ জ ম নূরুল ইমাম ফরিদপুর জিলা স্কুল থেকে ১৯৬২ সালে মাধ্যমিক ও ১৯৬৪ সালে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। এমবিবিএস পাস করে একাত্তরে সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন।
মুক্তিযুদ্ধের সময় কুমিল্লার ময়নামতি সেনানিবাসে কর্মরত ছিলেন সেকেন্ড লেফটেন্যান্ট চিকিৎসক খ আ জ ম নূরুল ইমাম। সেনানিবাস থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। বিষয়টি জেনে ফেলে তৎকালীন সেনা গোয়েন্দা সংস্থা। এরপর মুক্তিযুদ্ধের শুরুতেই তাঁকে নির্মমভাবে হত্যা করে তারা।