খগেন্দ্র জীবন মজুমদার

জন্ম: তথ্য পাওয়া যায় নি

মৃত্যু: ২৬শে নভেম্বর, ১৯৭১

জন্মস্থান: তথ্য পাওয়া যায় নি

খগেন্দ্র জীবন মজুমদার ছিলেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার খামারগাঁও গ্রামের চিকিৎসক। একাত্তরে তিনি ও তাঁর দুই ভাই মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা ও চিকিৎসাসেবা দিতেন। এ কারণে পরিবারটির ওপর ক্ষিপ্ত ছিল স্থানীয় রাজাকার ও আলবদর বাহিনী।

একাত্তরের ২৬শে নভেম্বর তাঁর বাড়িতে গৃহকর্মীদের সহযোগিতায় আলবদর বাহিনী হানা দেয়। তারা খগেন্দ্র জীবন মজুমদারসহ তাঁর দুই ভাইকে ধরে নিয়ে যায় এবং তাঁদের বাড়ি লুটপাট করে। তাঁদের ছেড়ে দেয়ার জন্য তাঁদের পরিবার রাজাকারদের ছয় হাজার টাকা মুক্তিপণ দিলেও তাঁদের হত্যা করা হয়েছিল।