দিগেন্দ্র চন্দ্র এন্দ

জন্ম: ১৯০৫ সাল

মৃত্যু: ১৬ই ডিসেম্বর, ১৯৭১

জন্মস্থান: সিলেট সদর উপজেলার মির্জা জাঙ্গাল গ্রাম

দিগেন্দ্র চন্দ্র এন্দ আসামের শিলচর থেকে ম্যাট্রিকুলেশন, প্রেসিডেন্সি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও বিজ্ঞানে স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। এরপর তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে স্বর্ণপদক পেয়ে এমবি পাস করেন। কলকাতাতেই তাঁর চিকিৎসা পেশা শুরু করার যথেষ্ট সুযোগ থাকলেও তিনি সিলেটে চলে আসেন। সিলেট পৌরসভার মেডিকেল অফিসার হিসেবে তিনি তাঁর পেশাগত জীবন শুরু করেন। সেই সাথে তিনি সিলেট মেডিকেল স্কুলের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

মুক্তিযুদ্ধের আগেই দীগেন্দ্র চন্দ্র এন্দ কর্মজীবন থেকে অবসরে যান। একাত্তরে যুদ্ধের নয় মাস তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে আত্মগোপন করে ছিলেন। ১৬ই ডিসেম্বর তিনি ও তাঁর পরিবারের সদস্যরা সবাই উৎসুক হয়ে বিজয়ের খবর শুনছিলেন। এমন সময় একটি মর্টার শেল আঘাত হানে বাড়িটিতে। এতে তিনি ও তাঁর পরিবারের ৯ সদস্য শহীদ হন।