
জন্ম: ৮ই ফেব্রুয়ারি, ১৯৩০
মৃত্যু: ১৫ই এপ্রিল, ১৯৭১ তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।
জন্মস্থান: তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার আড়মবাড়িয়া গ্রাম
নওশের আলী ১৯৪৮ সালে আইএসসি পাস করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। ১৯৫৩ সালে এমবিবিএস পাশ করে তিনি ফিরে আসেন ঈশ্বরদীতে। মুক্তিযুদ্ধের আগে তিনি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
একাত্তরে চিকিৎসক নওশের আলী ৯ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে যোগ দেন। সেখানে তিনি আহত মুক্তিযোদ্ধাদের সেবা করতেন। এ কারণে রাজাকারেরা তাঁর ওপর ক্ষিপ্ত ছিল। ১৫ই এপ্রিল তাঁর বোনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলা থেকে তাঁকে রাজাকাররা তুলে নিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেন নি।