
জন্ম: ১৩ মে, ১৯৩১
মৃত্যু: ৩০ মার্চ, ১৯৭১
জন্মস্থান: রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর
১৯৪৭ সালে নুরুল আবসার মোহাম্মদ জাহাঙ্গীর ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী থাকা অবস্থায় ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এমবিবিএস পাস করে ১৯৫৩ সালে পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন।
১৯৭০ সালে চট্টগ্রামের বিশেষ সামরিক আদালতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন চিকিৎসক লে. কর্নেল নুরুল আবসার মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় তিনি অনেক নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেন। ১৯৭১ সালের মার্চ মাসে গণহত্যা শুরুর দিন থেকেই কার্যত গৃহবন্দী ছিলেন তিনি। পাঁচ দিন পর ৩০ মার্চ তাঁকে বাসা তুলে নিয়ে গিয়ে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয়।