নরেন্দ্রনাথ ঘোষ

জন্ম: ১লা ফেব্রুয়ারি, ১৯৩৬

মৃত্যু: ১১ই সেপ্টেম্বর, ১৯৭১ তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়।

জন্মস্থান: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া মাদারজানি গ্রাম

নরেন্দ্রনাথ ঘোষ ১৯৫৪ সালে করটিয়া সা’দত কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি এবং ১৯৫৬ সালে বিএসসি পাস করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ থকে ১৯৬৪ সালে এমবিবিএস পাস করেন। ১৯৬৮ সালে তিনি ক্যানসার রোগের চিকিৎসার উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া তিনি ছিলেন সাংস্কৃতিমনা ও ভালো ফুটবল খেলোয়ার।

মুক্তিযুদ্ধের সময় নরেন্দ্রনাথ ঘোষ মানিকগঞ্জের সাটুরিয়া হাসপাতালে কর্মরত ছিলেন। সেখানে তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিতেন এবং মুক্তিযোদ্ধাদের গোপনে নানাভাবে সহায়তা করতেন। রাজাকাররা এ তথ্য পাকিস্তানি বাহিনীকে জানিয়ে দেয়। ১১ই সেপ্টেম্বর নরেন্দ্রনাথ ঘোষকে পাকিস্তানি হানাদার বাহিনী হাসপাতাল থেকে পাকিস্তানি ক্যাম্পে ধরে নিয়ে যায়। সেখানে তাঁর উপর নির্যাতন করা হয় এবং পরে তাঁকে হত্যা করে তাঁর মরদেহ যমুনা নদীতে ভাসিয়ে দেয়া হয়।