
জন্ম: ১৫ই জুলাই, ১৯২৫
মৃত্যু: ২২শে অক্টোবর, ১৯৭১
জন্মস্থান: টাঙ্গাইল শহরের প্যারাডাইস পাড়া
শহীদ চিকিৎসক প্রবোধ চন্দ্র রায় পঞ্চাশের দশকের শুরুতে টাঙ্গাইল শহরে চিকিৎসা পেশা শুরু করেন। শহরতলি বা গ্রামাঞ্চলে রোগীদের বাড়িতে গিয়ে তিনি চিকিৎসাসেবা দিতেন।
একাত্তরের ২২শে অক্টোবর বদর বাহিনীর একটি দল তাঁকে তাঁর চেম্বার থেকে তুলে নিয়ে যায় এবং শহরের পানির ট্যাংকের পাশের বধ্যভূমিতে হত্যা করে।