
জন্ম: ৫ই এপ্রিল, ১৯৩৬
মৃত্যু: ২৯শে মার্চ, ১৯৭১
জন্মস্থান: কুমিল্লার লাকসাম
আ খ ম গোলাম মোস্তফার জন্ম ১৯৫৮ সালে। চট্টগ্রাম মেডিকেল স্কুল থেকে তিনি এলএমএফ করেন। ১৯৬৫ সালের দিকে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হন। ১৯৭১ সালে সেখানেই তিনি ইন্টার্ন করছিলেন।
একাত্তরের ২৯শে মার্চ পাকিস্তানি সেনারা চট্টগ্রাম পুলিশ লাইনস দখল করে নেয়। আশপাশের বাসিন্দারা পুলিশ সদস্যদের সহযোগিতা করায় হানাদাররা লালখানে পানির সরবরাহ বন্ধ করে দেয়। এ অবস্থায় আ খ ম গোলাম মোস্তফার ঘরে এক ফোঁটা পানিও ছিল না। তার ওপর পাশের বাড়ির এক রেলওয়ে কর্মকর্তা অসুস্থ। তাকে দেখারও ডাক পড়ে শহীদ চিকিৎসক আ খ ম গোলাম মোস্তফার। পানির পাত্র নিয়ে বাড়ি থেকে বের হলে তিনি পাকিস্তানি হানাদার সেনাদের সামনে পড়ে যান এবং নির্বিচার গুলি চালিয়ে তাঁকে হত্যা করা হয়।