ফজলে রাব্বী

জন্ম: ২২শে সেপ্টেম্বর, ১৯৩২

মৃত্যু: ১৬ই ডিসেম্বর, ১৯৭১

জন্মস্থান: পাবনা জেলার ছাতিয়ানী গ্রাম

১৯৫৫ সালে মোহাম্মদ ফজলে রাব্বি চূড়ান্ত পেশাগত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে এবং ‘স্বর্ণপদক’ লাভ করে ঢাকা মেডিকেল কলেজ থেকে এম. বি. বি. এস. পাশ করেন। ছাত্র অবস্থাতেই তিনি রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি।

স্বাধীনতা সংগ্রামে নিজের জীবন বাজি রেখে এ যুদ্ধ জয়ে সাহায্য করেছিলেন তিনি। নিজে যেমন স্বাধীন দেশের স্বপ্ন দেখতেন, তেমনি নিজের সন্তানদেরও সেই স্বপ্ন দেখাতেন। তাঁর মাত্র ১৩ বছর বয়সী ছেলে মুক্তির সংগ্রামে যোগ দিতে চলে গিয়েছিল। পরে তাকে আবার ফিরিয়ে আনা হয়। ১৫ই ডিসেম্বর যেদিন তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়, সেদিনও কারফিউয়ের মাঝে একজন অবাঙ্গালি রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়েছিলেন। ১৫ ডিসেম্বর দিনগত রাত তিনটায় লালমাটিয়া ফিজিক্যাল ট্রেনিং ইন্সটিটিউ থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকেসহ আরও বুদ্ধিজীবীদের ট্রাকে তুলে রায়েরবাজারে ইটখোলায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁদের হত্যা করা হয়।