
জন্ম: ২১শে এপ্রিল, ১৯২১
মৃত্যু: ১৭ই এপ্রিল, ১৯৭১
জন্মস্থান: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শীতলাই গ্রাম
লেফটেন্যান্ট কর্নেল বদিউল আলম চৌধুরী এমবিবিএস পাস করেন কলকাতা থেকে। তিনি চট্টগ্রাম সিএমএইচে ১৯৬৯ সালের শুরু থেকে কর্মরত ছিলেন।
হাসপাতালের বাসায় থেকে বদিউল আলম মুক্তিযুদ্ধে অংশ নেওয়া আহত পুলিশ সদস্যসহ অন্যদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পরিকল্পনা করছিলেন। এপ্রিলের প্রথম দিকে সেনাবাহিনীর কয়েকজন বাঙালি ঊর্ধ্বতন কর্মকর্তা বদিউল আলমের সঙ্গে তাঁর সিএমএইচের বাসায় বৈঠক করেন। গোপন এই বৈঠকের খবর পৌঁছে যায় পাকিস্তানি সেনাদের কাছে। তাঁকেসহ সেই সময় সিএমএইচে কর্মরত ১৬ জন জুনিয়র বাঙালি চিকিৎসককে নিজ নিজ বাসায় অবরুদ্ধ করে রাখা হয়। ১৭ই এপ্রিল রাতের খাবার খাওয়ার মাঝখানে বদিউল আলমকে তুলে নিয়ে যায় পাকিস্তানি সেনারা এবং পরে হত্যা করে।