
জন্ম: ১৯৩৯ সাল
মৃত্যু: ৩০শে মার্চ, ১৯৭১
জন্মস্থান: ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রাম
বদিউল আলম চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১৯৫৩ সালে এমবিবিএস পাস করেন। ১৯৬৫ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।
একাত্তরের ২৫ মার্চের পর হানাদার পাকিস্তানি সেনারা কুমিল্লা সেনানিবাসের ভেতরে বাঙালি সৈনিক ও পুলিশ লাইনসে বাঙালি পুলিশ সদস্যদের প্রতি রূঢ় আচরণ শুরু করে। এক পর্যায়ে ২৯শে মার্চ বাঙালি সৈনিক ও পুলিশের সঙ্গে হানাদারদের যুদ্ধ শুরু হয়। বদিউল আলম আহত বাঙালি সেনা ও পুলিশ সদস্যদের চিকিৎসাসেবা দিয়েছিলেন এবং অনেককে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। এ কারণে হানাদাররা ৩০শে মার্চ সকালে তাঁকে কুমিল্লা সেনানিবাস কার্যালয় থেকে আটক করে নিয়ে যায়। বিকালে অন্য বাঙালি সেনা কর্মকর্তাসহ তাঁকে গুলি করে হত্যা করা হয়।