মনসুর রহমান সরকার

জন্ম: ২৯শে জানুয়ারি, ১৯৪৫

মৃত্যু: ১৩ই এপ্রিল, ১৯৭১

জন্মস্থান: তাঁর বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আবদুলপুর ইউনিয়নের নান্দেরাই গ্রাম

মনসুর রহমান সরকার ১৯৬৯ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে সেখানেই চিকিৎসক হিসেবে যোগ দেন। তাঁর স্বপ্ন ছিল নিজ এলাকায় একটি হাসপাতাল করার।

একাত্তরে মুক্তিযুদ্ধে যোগ দেয়ার উদ্দেশে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করেন মনসুর রহমান সরকার। পথে রাজাকাররা তাঁকে ও তাঁর সহযাত্রীদের দেখে ফেলে। পরে পাকিস্তানি হানাদার বাহিনী তাঁদের গুলি করে হত্যা করে।