মকবুল আহমদ

জন্ম: ৩০শে নভেম্বর, ১৯২৭

মৃত্যু: ১৩ই এপ্রিল, ১৯৭১

জন্মস্থান: তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের বদিউল আলম হাট এলাকায়

১৯৫১ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এলএমএফ পাস করে সরকারি চাকরিতে যোগ দেন মকবুল আহমদ।

যুদ্ধাহত বাঙালি সেনাদের তিনি গোপনে চিকিৎসা করতেন, তাঁদের আশ্রয় দিতেন। পলিটেকনিকের বাঙালি ছাত্রদেরও তিনি নানাভাবে সহায়তা করতেন। তাঁর সর্বশেষ কর্মস্থল ছিল নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউট। সেই এলাকায় তিনি একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন।

একাত্তরের ১৩ই এপ্রিল স্বাধীনতাকামী জ্ঞানী-গুণী মানুষদের তুলে নেয়ার জন্য চট্টগ্রামের ষোলশহরে পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মকর্তাদের আবাসিক এলাকায় তালিকা নিয়ে হানা দেয় রাজাকার ও পাকিস্তানি সেনাদল। এ সময় মকবুল আহমেদকে ধরে নিয়ে যাওয়া হয় ও হত্যা করা হয়।