
জন্ম: ১৯২৭ সাল
মৃত্যু: ২০শে এপ্রিল, ১৯৭১
জন্মস্থান: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের ডোমকুলি গ্রাম
পাকিস্তানি সেনারা একাত্তরে চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রথম হামলা চালিয়েছিল চিকিৎসক মমতাজ হোসেনের বাড়িতে। ২০শে এপ্রিল বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুরে পেছনের দরজা ভেঙে মমতাজ হোসেনের বাড়িতে ঢোকে নয়জন হানাদার সেনার একটি দল। তারা এই পরিবারের ও বাইরে থেকে এসে আশ্রয় নেওয়া ১১ জনকে একটি বড় ঘরে আটকে রাখে। এরপর পেট্রল ঢেলে বিভিন্ন ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পর তারা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এতে শহীদ হন মমতাজ হোসেন, তাঁর দুই মেয়ে ও আশ্রয় নিতে আসা এক বালক।