মনোরঞ্জন জোয়ার্দ্দার

জন্ম: ১৯০৭ সাল

মৃত্যু: ২৮শে অক্টোবর, ১৯৭১

জন্মস্থান: ঝিনাইদহের শৈলকুপা শহরের সরকারপাড়া

প্রাথমিক ও মাধ্যমিক পাস করে মনোরঞ্জন জোয়ার্দ্দার ভারতে গিয়ে এলএমএফ ডিগ্রি নেন। এরপর গ্রামে ফিরে আসেন মানুষকে চিকিৎসাসেবা দিতে। তিনি ছিলেন সংস্কৃতিমনা। লেখালেখিও করতেন তিনি।

মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যরা ভারতে আশ্রয় নিলেও চিকিৎসক মনোরঞ্জন জোয়ার্দ্দার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করতে দেশে থেকে যান। একাত্তরের ২৮শে অক্টোবর একদল রাজাকার তাঁকে খাবার খাওয়ার মাঝখান থেকে তুলে নিয়ে যায়। তারা রাতে মনোরঞ্জনের গলায় সিমেন্টের বস্তা আর পায়ে ইট বেঁধে কবিরপুর সেতুর ওপর থেকে কুমার নদে ফেলে দেয়। এরপর তাঁর মৃতদেহ আর খুঁজে পাওয়া যায় নি।