মিহির কুমার সেন

জন্ম: ১৯৩৬ সাল

মৃত্যু: ২৯শে এপ্রিল, ১৯৭১ তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়।

জন্মস্থান: পৈতৃকবাড়ি নেত্রকোনা শহরের মোক্তারপাড়া

মিহির কুমার সেন নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, কলকাতা বিদ্যাসাগর কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও ময়মনসিংহ লিটন কলেজ থেকে এলএমএফ পাস করে সরকারি চাকরিতে যোগ দেন। সর্বশেষ তিনি সদর উপজেলার ঠাকুরাকোণা স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহকারী সার্জন ছিলেন। ‘গরিবের চিকিৎসক’ বলে খ্যাতি ছিল নেত্রকোনার মিহির কুমার সেনের। রাজনীতিসচেতন ও সংস্কৃতিমনা মানুষ ছিলেন তিনি।

একাত্তরের ২৯শে এপ্রিল নেত্রকোনা শহরে একদল রাজাকারের সহযোগিতায় পাকিস্তানি সেনারা তাঁকে তুলে নিয়ে যায়। পরে প্রচণ্ড নির্যাতন চালিয়ে রাতে পূর্বধলার ত্রিমোহনী সেতুর নিচে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাঁকে গুলি করা হয়।