
জন্ম: ১৯২১ সাল
মৃত্যু: ১০ই মে, ১৯৭১
জন্মস্থান: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তরফপাহাড়ী গ্রাম
১৯৪৯ সালে মোহাম্মদ মতিয়ুর রহমান কলকাতার ক্যাম্বেল হাসপাতাল থেকে এলএমএফ পাশ করেন। রেলওয়ে বিভাগের চিকিৎসক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি উত্তরাঞ্চলের পার্বতীপুর রেলওয়ে হাসপাতালের আবাসিক উপসহকারী সার্জন হিসেবে দায়িত্বরত ছিলেন। চিকিৎসক ও মুক্ত মনের মানুষ হিসেবে তাঁর সুনাম ছিল।
মুক্তিযুদ্ধের সময় তিনি ও তাঁর একজন সহকর্মী চিকিৎসক আবদুল গফুর আহমদ আশ্রয় নিয়েছিলেন তাঁর দীর্ঘকালের এক অবাঙ্গালি সুহৃদের বাড়তে। কিন্তু সেখানে আশ্রয়দাতার ছেলে তাঁকে দলবলসহ ধরে নিয়ে যায় এবং নির্মমভাবে হত্যা করে।