
জন্ম: ১০ই ফেব্রুয়ারি, ১৯৩৬
মৃত্যু: ২রা এপ্রিল, ১৯৭১
জন্মস্থান: ঢাকার কেরাণীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মধ্যচড়াইল গ্রাম
১৯৫৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে মাহতাবউদ্দিন আহমেদ এমবিবিএস পাস করেন। নিজ এলাকাতে তিনি চিকিৎসাসেবা প্রদান করতেন।
একাত্তরের ২রা এপ্রিল ভোররাতে পাকিস্তানি সেনারা কেরাণীগঞ্জে গণহত্যা চালায়। বোনের বাড়িতে সেনারা হামলা করেছে - এ খবর শুনে মাহতাবউদ্দিন আহমেদ বাড়ি থেকে বের হয়ে পুকুর পাড় দিয়ে এগিয়ে বোনের বাড়ির দিকে গেলে হানাদার সেনারা পুকুরের অপর পাড় থেকে গুলি করে। এতে তাঁর বুকে ও মুখে ছয়টি গুলি লাগে এবং তিনি শহীদ হন। পরে হানাদার সেনারা তাঁর বাড়ি জ্বালিয়ে দেয়।