রামচন্দ্র তালুকদার

জন্ম: ১৯১১ সাল

মৃত্যু: ১৪ই নভেম্বর, ১৯৭১

জন্মস্থান: ময়মনসিংহ

মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে রামচন্দ্র তালুকদার পল্লিচিকিৎসক হিসেবে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেন। রামচন্দ্র তালুকদার নেত্রকোনা সদর উপজেলার বাইশাধার গ্রামে চিকিৎসাসেবা প্রদান করে পরিচিতি পান।

রামচন্দ্র তালুকদার মুক্তিযুদ্ধকালে যুদ্ধে অংশ নিতে লোকজনকে উদ্বুদ্ধ করতেন। এছাড়া, তিনি মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়ে ও তথ্য আদান-প্রদান করে সহায়তা করতেন। একাত্তরে ১৪ই নভেম্বর তাঁর চিকিৎসাসেবা প্রদানের কক্ষে মুক্তিযোদ্ধারা গোপন সভা করছিল। খবর পেয়ে এলাকার রাজাকার ও আলবদর বাহিনী সেখানে হামলা করে এবং তাঁকে অস্ত্রের মুখে লক্ষ্মীগঞ্জ বাজারের পাশে খেয়াঘাটে নিয়ে যায়। পরে পাকিস্তানি হানাদার বাহিনী গুলিতে ঝাঁঝরা করে দেয় তাঁর দেহ।