শামসুল হক

জন্ম: ১৯৩১ সাল

মৃত্যু: ২৮শে মার্চ, ১৯৭১ তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়

জন্মস্থান: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ী গ্রাম

শামসুল হক রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে সৈয়দপুর শহরে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। সৈয়দপুরে গঠিত সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক ছিলেন শামসুল হক। তাঁর নেতৃত্বে শহরে স্বাধীনতার তুমুল আন্দোলন ছড়িয়ে পড়ে।

১৯৭১ সালের ২৮শে মার্চ শামসুল হককে পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে গিয়ে সৈয়দপুর সেনানিবাসের কোয়ার্টার গার্ডে বন্দী করে রাখে। বন্দীদের পরে রংপুর সেনানিবাসের কাছে নিসবতগঞ্জ বধ্যভূমিতে নিয়ে গিয়ে হত্যা করা হয়।