
জন্ম: ১লা জানুয়ারি, ১৯২২
মৃত্যু: ২৮শে নভেম্বর, ১৯৭১
জন্মস্থান: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর
১৯৬৬ সালে পশ্চিম পাকিস্তানের করাচি থেকে হোসেন আহমেদ হোমিওপ্যাথি বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। চিকিৎসক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন তিনি। দরিদ্র রোগীদের কাছ থেকে তিনি কোনো অর্থ নিতেন না। চিকিৎসার পাশাপাশি তিনি নিয়মিত লেখালেখি করতেন। স্থানীয় সাহিত্যাঙ্গনেরও অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি।
একাত্তরের ২৮শে নভেম্বর বিকেলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কথা শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে তাঁদের চিকিৎসা দিতে শুরু করেন। স্থানীয় রাজাকাররা তা দেখে ফেলে। রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি সেনারা ঘটনাস্থলে ফিরে এসে নির্বিচারে গুলি চালাতে থাকে। আহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে চিকিৎসক হোসেন আহমদও ঘটনস্থলে শহীদ হন।