আহাদ আলী সরদার

জন্ম: ১৯২৭ সাল

মৃত্যু: ২৪শে জুলাই, ১৯৭১

জন্মস্থান: নওগাঁর আত্রাই উপজেলার ডুবাই গ্রাম

১৯৪৮ সালে বগুড়ায় তৎকালীন লাইসেন্সশিয়েট মেডিকেল ফ্যাকাল্টিতে এলএমএফ এবং ১৯৫৩ সালে একই প্রতিষ্ঠান থেকে তিনি মেম্বার অব মেডিকেল ফ্যাকাল্টি (এমএমএফ) কোর্স সম্পন্ন করে নিজের গ্রামে চিকিৎসা পেশা শুরু করেন।

আত্রাই নদ পেরিয়ে পাকিস্তানি হানাদার সেনারা নওগাঁর আত্রাই উপজেলায় প্রবেশ করছে—এ খবর পেয়ে চিকিৎসক আহাদ আলী সরদার তাঁর লাইসেন্স করা বন্দুক নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। এ সময় হানাদাররা তাঁকে গুলি করে হত্যা করে।