আতিকুর রহমান

জন্ম: ১লা ফেব্রুয়ারি, ১৯৩১

মৃত্যু: ২৬শে সেপ্টেম্বর, ১৯৭১ নিখোঁজ হন

জন্মস্থান: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া গ্রাম

১৯৪৭ সালে আতিকুর রহমান কলকাতার বালিগঞ্জ এ জে মিত্র ইনস্টিটিউশন থেকে দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স পাস করে ভর্তি হন ঢাকা মিটফোর্ড মেডিকেল স্কুলের এলএমএফ কোর্সে।

আতিকুর রহমান কর্মজীবন শুরু করেন ফরিদপুর জেলা বোর্ডের স্বাস্থ্যসেবা কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে। পারিবারিক প্রয়োজনে এক পর্যায়ে সরকারি চাকরি ছেড়ে ঢাকায় এসে নারিন্দায় ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসাসেবা দেয়া শুরু করেন তিনি। পাশাপাশি তিনি পিপলস সিরামিক ইন্ডাস্ট্রিজে খণ্ডকালীন চাকরি করতেন।

একাত্তরের ২৬শে সেপ্টেম্বর ঢাকার ৫৬ টিপু সুলতান রোডের চেম্বারে বসে রোগী দেখছিলেন চিকিৎসক আতিকুর রহমান। সেখান থেকেই তাঁকে তুলে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। এরপর আর খোঁজ পাওয়া যায়নি।