আবদুল জব্বার

জন্ম: তথ্য পাওয়া যায় নি

মৃত্যু: ২৯শে এপ্রিল, ১৯৭১

জন্মস্থান: নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর গ্রাম

চিকিৎসক আবদুল জব্বার ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় দিনাজপুর সদর হাসপাতালে তিনি কর্মরত ছিলেন। একাত্তরের মার্চ মাসে বাঙালি ইপিআর, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রচণ্ড গোলাগুলি হয়। আহত সেনাদের আবদুল জব্বার চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে রাখতেন।

একাত্তরের ৯ই এপ্রিল ভারতের সীমান্তবর্তী গ্রামে পরিবারকে নিরাপদ আশ্রয়ে পাঠানোর সময় তিনি মাকে স্বান্তনা দিয়ে বলেছিলেন, “মা, আমি একজন ডাক্তার। ইপিআরের দেড় শ আহত সদস্য হাসপাতালে। তাঁদের রেখে কীভাবে যাব? কেউ আমার ক্ষতি করবে না, ডাক্তারদের কোনো শত্রু থাকে না। আমি আহত ব্যাক্তিদের ওষুধপত্র দিয়ে অন্যত্র রেখে তোমাদের কাছে চলে আসব।”

কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে রেহাই দেয় নি। ২৯শে এপ্রিল দিনাজপুর সদর হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ থেকে ডেকে নিয়ে গলায় রশি পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়।