
জন্ম: ১৯২০ সাল
মৃত্যু: ২৭শে মার্চ, ১৯৭১
জন্মস্থান: রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নের বেহবতপুর গ্রাম
এম এ আজিজ সরকার কলকাতা মেডিকেল কলেজ থেকে এলএমএফ কোর্সের পড়াশোনা শেষ করেন। চিকিৎসক হলেও তিনি সৈয়দপুরে রেলওয়ের হিসাবরক্ষক পদে চাকরি করতেন। অফিস সময়ের শেষে তিনি তাঁর ডিসপেন্সারিতে চিকিৎসাসেবা দিতেন। দরিদ্র রোগীদের তিনি বিনামূল্যে চিকিৎসা দিতেন।
একাত্তরের ২৩শে মার্চের আগে এম এ আজিজ সরকার স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা তৈরি করে তা বিলি করেন মহল্লার বাঙালিদের মধ্যে। বাঙ্গালিরা ২৩শে মার্চ প্রজাতন্ত্র দিবসে সেই পতাকা পাকিস্তানি পতাকার স্থলে উত্তোলন করেন বাসার ছাদে ও দোকানে। এছাড়া তিনি রেলওয়ে কারখানার বাঙালি কর্মীদের পাকিস্তানের সাথে অসহযোগিতা করার জন্য বোঝান। এ ঘটনায় ক্ষুব্ধ হয় বাঙ্গালি বিদ্বেষী এলাকার উর্দুভাষী কয়েকজন । এরাই ২৭শে মার্চ রেলওয়ে কারাখানার গেটের সামনে তাঁকে রামদা ও ক্রিচ দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর তাঁর মৃত দেহ কারখানার চুল্লিতে নিক্ষেপ করা হয়।